ভেড়াপোড়া আদর্শ মহাবিদ্যালয়

অধ্যক্ষ

মো: শফিকুল ইসলাম

অধ্যক্ষের বাণী

রাজশাহী জেলার পবা উপজেলাধীন বড়গাছি ইউনিয়ন এর অন্তর্গত বারনই নদীর দক্ষিন পাশে মনোরম প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত আমাদের এই ঐতিহ্যবাহী ভেড়াপোড়া আদর্শ মহাবিদ্যালয়। মেধা বিকাশে বিকশিত হয়ে মনোরম পরিবেশ ও শিক্ষার মননশীল উন্নয়নে সুনামের সহিত এক যুগন্তকারী অবদান রেখে আসছে। মেধা বিকাশের সাথে সাথে আমাদের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রতিটি শিক্ষার্থীর মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশ নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুন এবং চারিত্রিক মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করছি।

আমি বিশ্বাস করি- “সঠিক শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু নিজের জীবনকে আলোকিত করেনা বরং দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তাই প্রতিটি শিক্ষার্থীকে সমৃদ্ধশীল মানব সম্পদে পরিণত করায় আমাদের মূল লক্ষ্য।

আমি কৃতজ্ঞতা জানাই, সেই সকল গুনিজনদের যারা মহান উদ্যোগ নিয়ে অর্থ, সম্পদ ও পরিশ্রম দিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছেন। যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষকতা করে মেধাবী সৃষ্টি করেছেন, যাঁরা গভর্নিং বডির দ্বায়িত্বভার পালন করেছেন এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানটিকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এদের সকলকে কলেজের পক্ষ থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা।

পরিশেষে ঈর্ষনীয় ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টায় সরকারি নীতিমালা ও নির্দেশনা মেনে প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনায় আমি বদ্ধপরিকর। আশা করছি প্রতিষ্ঠানটি অত্র এলাকায় একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন।

Scroll to Top